বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন




বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো সেতু নয়: খালিদ মাহমুদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩ ১:১৮ pm
Khalid Mahmud Chowdhury state minister of shipping নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী খালেদ খালিদ
file pic

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন, বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো সেতু নির্মাণ করা যাবে না। এ ক্ষেত্রে ডিসিদের কার্যকরী ভূমিকা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, আমাদের নদীগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে। এ ক্ষেত্রে কোন নদীতে কোন জাহাজ চলাচল করবে, সেটা মাথায় রেখেই সেতুগুলো নির্মাণ করতে হবে। সেটির ক্লিয়ারেন্স দেয় বিআইডব্লিউটিএ। এ ক্ষেত্রে তাদের অনুমোদন ছাড়া রোডস, এলজিইডি, সেতু বিভাগ কেউই যেন কোনো ব্রিজ নির্মাণ করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসকদের তদারকি করতে বলেছি।

তিনি বলেন, আমরা চাই, আমাদের নৌপ্রবাহ যেন ঠিক থাকে। প্রধানমন্ত্রী বলেছেন, শিরার মধ্যে যদি রক্ত প্রবাহিত না হয়, তাহলে মানুষ থেমে যাবে। তেমনি নদীমাতৃক বাংলাদেশেও পানি প্রবাহিত না হলে থেমে যাবে, দুর্বল হয়ে যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আজকের সম্মেলনে আমরা জেলা প্রশাসকদের আরেকটি নির্দেশনা দিয়েছি। প্রমোদতরী গঙ্গাবিলাস ভারত থেকে ১৩ জানুয়ারি যাত্রা করছে। ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে যাবে। ফেব্রুয়ারির ৪ তারিখে মোংলায় আমরা স্বাগত জানাব। জেলা প্রশাসকদের স্বাগত জানাতে বলেছি।

প্রমোদতরী বাংলাদেশের নদীতে এলে পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিবেশবাদীরা সব সময়ই ভালো কাজগুলোতে বিরোধিতা করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও তারা বিরোধিতা করেছেন। আমরা মোংলায় যে গভীরতা তৈরি করছি, এতে করে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আমাদের বন্দরে ভিড়বে, এই চক্রটিই বিরোধিতা করেছে। তাদের বিষয়গুলো হলো আমাদের আদিম যুগে ফিরে যেতে হবে। এই চক্রটি কখনোই দেশের উন্নয়নের কথা বলে না।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ডিসিদের সব সময়ই ভালো যোগাযোগ থাকে। আজকের সম্মেলনে তারা উপকূলীয় অঞ্চলে যাতায়াতের সমস্যা নিয়ে কথা বলেছে, আমরা সেগুলো আমলে নিয়েছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD