বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন




আড়াই হাজার ফিটনেসবিহীন গাড়িকে জরিমানা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩ ১২:৩৯ pm
TRAFFIC ট্রাফিক shutdown highway hig hway যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road সড়ক ঢাকা বাস Dhaka Metropolitan Polic dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি
file pic

২০২২ সালে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ।

রোববার (২৯ জানুয়ারি) সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহন এবং ফিটনেসবিহীন বা বিধিবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া ৯টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

সংসদ সদস্য বেনজীর আহমদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মেয়াদোত্তীর্ণ যানবাহন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া, জেলা ও হাইওয়েতেও জেলা ম্যাজিস্ট্রেট এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছে। বর্তমানে দেশে বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ৩৫০টি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD