শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন




সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে ঢাবির সেমিনার লাইব্রেরি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ ৭:৪৩ pm
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের ঘাটতি পূরণ এবং শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিশেষায়িত বিষয়ে পাঠকার্যক্রমের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটসমূহের সেমিনার লাইব্রেরি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সাপ্তাহিক ছুটির দিনে সেমিনার লাইব্রেরি রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে।বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রতীকী সম্মানী প্রদান করা হবে।সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD