আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সদস্য করতে দলের দফতর সম্পাদককে নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যান নায়িকা। তখন রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন মাহিয়া মাহি। এর পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।