শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন




বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ৯:৪১ pm
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution
file pic

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান প্রথম। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৪ টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৯২ রেকর্ড করা হয়েছে, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এদিকে, একিউআই এর তথ্যে জানা যায়, ২০২১ সালে রাজধানী ঢাকায় ৬ হাজার ৮০০ জনের মৃত্যুর জন্য দায়ী দূষিত বাতাস।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ভারতের মুম্বাই শহর ১৮১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে। তালিকার ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার শহর ক্রাসনোয়ারস্ক। তালিকায় ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় ১৭০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের শহর ক্রাকো।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

চলতি শীত মৌসুমে সঙ্গে সঙ্গে নির্মাণ কাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD