সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন




বিপিএলের ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:০১ pm
Bangladesh Premier League BPL বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল
file pic

বিপিএলের ফাইনাল ম্যাচ দেখতে ক্রীড়াপ্রেমীদের এক একজনকে কমপক্ষে ৩০০ টাকা গুনতে হবে। ফাইনালের টিকিটের মূল্য সর্বনিম্ন ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে সর্বোচ্চ ২০০০ টাকা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বলা হয়, ফাইনাল ম্যাচে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য।

ম্যাচের আগের দিন (বুধবার) এবং ম্যাচের দিন (বৃহস্পতিবার) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

ফাইনালের দিন দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। মঞ্চ মাতাতে অনুষ্ঠানে নগর বাউল (জেমস), ওয়ারফেজ এবং ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’ উপস্থিত থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD