সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন




সিটি জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১:৫৮ pm
dividend লভ্যাংশ ঘোষণা devedend recommended লভ্যাংশ
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্স্যুরেন্স গত জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল।

আগামী ৩০ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD