বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন




ঢাকা প্রিমিয়ার লীগ ১৫ মার্চ শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৬:৩৯ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

মাত্র শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অষ্টম আসর। বিপিএল শেষ হতেই মাঠে গড়াচ্ছে ঢাকা ডিভিশন প্রিমিয়ার লীগ (ডিপিএল)। আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের ক্রিকেটের ঘরোয়া এই টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরি।

ঈদ উল ফিতরের আগ পর্যন্ত হবে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটিয়ে কাটিয়ে ক্রিকেটাররা ফেরার পর শুরু হবে সুপার লীগ পর্ব। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে।

এদিকে ডিপিএলের সময় বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলবে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সিলেট এবং চট্টগ্রামে হলেও টেস্ট হবে ঢাকায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট চলাকালীন ডিপিএলের ম্যাচগুলো হবে ফতুল্লার খান সাহেব আলী ওসমানী স্টেডিয়াম। দেশের তিনটি ভেন্যুতে প্রতিদিন মাঠে গড়াবে তিনটি করে ম্যাচ। রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপপর্বে সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে দলগুলো।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ছয়টি দল খেলবে সুপার লীগে। সেখানেও একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্ট শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই ডিপিএলের চ্যাম্পিয়ন হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD