শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন




সরকার গণআন্দোলনে দিশেহারা: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৬:২০ pm
Mirz-fakhrul Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে নেতাকর্মীদের যে কোনো উপায়ে আটক রাখতে মরিয়া বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মহাসচিব বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক, মীর সরফত আলী সপু গতকাল জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও তাকে গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, সব মামলায় জামিন পেয়ে মীর সরফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেপ্তার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল সপুকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার এবং তাকে অসুস্থ অবস্থায় পুলিশ হাসপাতালে নেয়া হলেও সুচিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে আবারও থানায় নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে মীর সরফত আলী সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে চিকিৎসা দেওয়ারও জোর দাবি জানান।

বিএনপি মহাসচিব অবিলম্বে মীর সরফত আলী সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD