মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন




এবার সাংবাদিকদের সতর্ক করলেন প্রভা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ৫:৫৬ pm
Sadia Jahan Prova model television actress ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা Prova Sadia Jahan Prova
file pic

আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পাওয়া যায় তাকে। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। কয়েকদিন যাবৎ রাজিবের সঙ্গে ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন। আর এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সাংবাদিকদের সতর্ক করলেন প্রভা।

সম্প্রতি এই পোস্ট করেন তিনি। কথার শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে সাদিয়া জাহান প্রভা বলেন- গত ১০ বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। এক পর্যায়ে যখন দেখলাম, বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে আমার দূরত্ব আরো বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দিই তখন আপনারা সেটা নিয়েও নিউজ করেন।

প্রভাকে নিয়ে অসংখ্য মিথ্যা নিউজ প্রকাশ করা হয়েছে, যা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। এসব তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আমি ভাবতাম, বিনোদন জগতে আছি আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি।

আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন তা হলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাইহোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত। পরবর্তীতে মিথ্যা খবর প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান প্রভা।

তার ভাষায়- দয়া করে, আমার অনুমতি ছাড়া আর কখনো আমার নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দেই তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এর চেয়ে আরো বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD