বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন




ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ৯:৫৮ am
Argentina national football team Fifa World Cup আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসি Lionel Messi পতাকা
file pic

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন উপলক্ষে বড় একটি প্রতিনিধি দল নিয়ে আজ সকালে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সফরে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ সফরে বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন ঢাকা সফররত আর্জেন্টিনা প্রতিনিধি দল।

বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর নেতৃত্বে প্রতিনিধি দলটির সঙ্গে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের পর দুই দেশ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, ফুটবল ও কৃষিবিষয়ক সহযোগিতা এবং দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে মোট ৪টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। পরে সন্ধ্যায় বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে। রাতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD