সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন




সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫ জনের মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৭:২৩ pm
Gulistan Blast সীতাকুণ্ড বিস্ফোরণ Oxygen plant explosion অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ
file pic

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অক্সিজেন কারখানায় বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ মার্চ) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, ‌‘সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি।’

তিনি বলেন, ‘বিকাল ৪টা ৪০ মিনিটে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায়।’

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, এখন পর্যন্ত তিন জনের নিহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে বিকট শব্দে ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আগুন লেগে যায়। এতে কয়েকজন অগ্নিদগদ্ধ হয়েছেন।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলন, ‘তিন জনের লাশ এসে হাসপাতালে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে এসেছি। উদ্ধারকাজ চলছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD