মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন




‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ এর জমকালো আয়োজন বুধবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ১১:৫৭ am
National Film Awards most prominent award ceremony annual prestigious Festival জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিল্প প্রামাণ্যচিত্র ইভেন্ট নৃত্য সঙ্গীত
file pic

প্রতিবছর জমকালো আয়োজনে প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় বুধবার ৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ আসর। এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শোবিজ অঙ্গনের অনেক তারকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রায় একঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন হাসানুল হক ইনু (এমপি) এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এবার অনুষ্ঠান সঞ্চালনা করবেন জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।

অনুষ্ঠানে থাকছে বঙ্গবন্ধু ও দেশবন্দনা নিয়ে ওয়ার্দা রিহাব এবং তার দলের পরিবেশনা। অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পী চৌধুরী, জায়েদ খান, ইমন, নীরব, দীঘি, আঁচল, পূজা চেরি, ঐশী, তমা মির্জাসহ ২৬ জন শিল্পী। এ ছাড়া গান গেয়ে মঞ্চ মাতাবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা, সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া।

গত কয়েক দিন পুরোদমে চলছে এ আয়োজনের রিহার্সাল। ২০২১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে শিল্পীদের। সেই সঙ্গে মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছাড়া এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD