মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন




বিডি ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ২:২৪ pm
BD Finance Bangladesh Finance financial institutions Bangladesh বাংলাদেশ ফাইন্যান্স আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স
file pic

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (১৩ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১৭ টাকা ৪১ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD