মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন




প্রতিযোগিতা কমিশনকে ই-কমার্স ব্যাবসার দিকে নজরদারির তাদিগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৪:৫৬ pm
Bangladesh Competition Commission BCC বাংলাদেশ প্রতিযোগিতা প্রতিযোগীতা কমিশন বাংলাদেশ কম্পিটিশন কমিশন বিসিসি bcc
file pic

দেশে ই-কমার্স ব্যাবসায় প্রচুর পরিমাণ অসুস্থ প্রতিযোগীতা হচ্ছে উল্লেখ করে মঙ্গলবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) উদ্দোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবী জানান।

রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক যুগে সময় সল্পতার কারণে পণ্য কেনার ক্ষেত্রে ই-কমার্সের প্রতি সবাই ঝুকছেন। যার ফলে এর বাজার যেমন বাড়ছে ঠিক তেমনি বাড়ছে কোম্পানীগুলোর অসুস্থ প্রতিযোগীতা।

এরই ধারাবাহিকতায় দেশে ই-ভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জেরমত বহু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তারা অভিমত ব্যাক্ত করেন। বাংলাদেশে খুব দ্রুত এ বিষয়ে একটি নীতিমালা করারও দাবী জানান তারা।

অপরদিকে, দেশে একই ধরণের বেশি পরিমাণ কোম্পানী গড়ার পরিবেশ তৈরিতেও সরকারকে এগিয়ে আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের সদস্য সালমা আক্তার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক কমিশনার মফিজুল ইসলাম। বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ খালিদ আবু নাসের।

আইবিএফবি সভাপতিত্বে আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এস সিদ্দিক, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এবিএম হামিদুল মিসবাহ ও তাসনুভা শেলী প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD