বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন




ঈদে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৫:৫৩ pm
holidays holiday পরিবহন transport strike TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট Bangladesh Road Transport Corporation brtc বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন করপোরেশন বিআরটিসি
file pic

ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট শুক্রবার (৭ এপ্রিল) থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (৫ এপ্রিল) অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাসমালিকরাই আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবেন। ওইদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। ১৬ এপ্রিল পর্যন্ত সময়ের অগ্রিম টিকিট দেওয়া হবে।

ভাড়ার বিষয়ে তিনি বলেন, বিআরটিএ’র নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাসমালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD