মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন




রোড সেফটিরোড সেফটি

মার্চে সড়কে ঝরেছে ৫৬৪ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৫:১৪ pm
TRAFFIC ট্রাফিক accidents highway hig hway road crash দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp
file pic

মার্চ মাসে সারা দেশে ৪৮৬ সড়ক দুর্ঘটনায় ৫৬৪ জন নিহত ও এক হাজার ৯৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৮ জন নারী ও ৭৩ শিশু রয়েছে।

বুধবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার এই পরিসংখ্যান তুলে ধরে রোড সেফটি ফাউন্ডেশন।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংগঠনটি আরও জানায়, মার্চ মাসে ৬টি নৌ-দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৯টি রেলপথ দুর্ঘটনায় ১৬ জন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চে ঘটা দুর্ঘটনার মধ্যে ৮৫টি (১৭ দশমিক ৪৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২৪২টি (৪৯ দশমিক ৭৯ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৪টি (২১ দশমিক ৩৯ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়ার কারণে ঘটে। এছাড়া ৩৯টি (৮ দশমিক শূন্য ২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৬টি (৩ দশমিক ২৯ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD