সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন




ডলারসহ কুমিল্লায় ট্রাঙ্কে মিলল কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৯:২৮ pm
money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার ছিনতাই Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka
file pic

কুমিল্লায় মানব ও মুদ্রা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

পরে ওই ব্যক্তির দেওয়া তথ্যে একটি ট্রাঙ্ক থেকে ডলারসহ এক কোটির বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতটি পাসপোর্টসহ জাল টাকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।গ্রেপ্তার মো. জাহাঙ্গীর হোসেন (৪৪) কুমিল্লার লালমাই উপজেলার জয়নগরের মো. মুকছুদ আলীর ছেলে।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, বুধবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ঘোড়ামারার হাবিব মোটরস থেকে মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

“ওই সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে সাতটি বাংলাদেশি পাসপোর্ট এবং ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।”

এসপি মান্নান বলেন, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচার এবং বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তার বাড়িতে বিদেশে পাচারের উদ্দেশে টাকা ও বৈদেশিক মুদ্রার মজুত আছে বলেও তথ্য দেন তিনি।

“আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে একটি স্টিলের ট্রাঙ্কের ভিতর রক্ষিত এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ১০০ টাকা এবং পাঁচ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।”

পুলিশ সুপার আরও বলেন, দীর্ঘদিন ধরেই মানব ও মুদ্রা পাচার করে এই টাকা জমিয়েছেন বলে স্বীকার করেছেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD