সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন




তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৯:৩২ pm
HEATWAVE temperature তাপপ্রবাহ hot গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি tem degree Celsius
file pic

কয়েকদিন ধরেই দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ থাকতে পারে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ আরও প্রায় এক সপ্তাহ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আগামী এক সপ্তাহে ৪০ ডিগ্রিতে ওঠার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

তাপপ্রবাহের এক সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ১০ এপ্রিল থেকে পরবর্তী সাত দিন, অর্থাৎ ১৭ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা আমরা দেখছি না। সে হিসেবে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫, রাজশাহীতে ছিল ৩৮ দশমিক ৬, রংপুরে ছিল ৩৫ দশমিক ৬, ময়মমসিংহে ছিল ৩৫ দশমিক ৫, সিলেটে ছিল ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৫, খুলনায় ছিল ৩৭ এবং বরিশালে ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

কিছুদিন ধরে চুয়াডাঙ্গায় থাকছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার সেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। একদিন আগে যা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার চৈত্রের ২৮ তারিখ। দেশজুড়ে যেন মরুভূমির লু-হাওয়া বইছে। তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। ১০ এপ্রিল থেকে আগামী সাতদিন তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রাজশাহী (৮ জেলা), ঢাকা (১৩ জেলা), খুলনা (১০ জেলা), বরিশাল (৬ জেলা), চট্টগ্রাম (১১ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগসহ নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD