বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন




নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ৮:৩২ pm
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু
file pic

আবারও তেল আবিবের রাস্তায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী বিচার বিভাগের আইন সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন, তার বিরুদ্ধে এর আগে ঐতিহাসিক বিক্ষোভ হয় দেশটিতে। প্রতিবাদের মুখে তিনি এই উদ্যোগ স্থগিত করেছিলেন। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আলোর মুখ দেখা যাচ্ছে না।

ফলে তার এ উদ্যোগকে ‘গণতন্ত্রের ওপর হামলা’ আখ্যায়িত করে শনিবার দিনশেষে রাস্তায় নেমে পড়ে জনতা। এ নিয়ে টানা ১৫ সপ্তাহ ধরে এই প্রতিবাদ বিক্ষোভ চলছে। শনিবার বিক্ষোভকারীদের হাতে ছিল ইসরাইলি পতাকা। যেন এক পতাকার সমুদ্র তৈরি হয়ে যায়। তার মধ্যে লেখা দেখা যায় ‘চলুন গণতন্ত্র রক্ষা করি’।

উত্তরের বন্দরনগরী হাইফায় ছোটখাট প্রতিবাদ হয়েছে। মোদিন এলাকায় আইনমন্ত্রী ইয়ারিভ লেভিনের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। ইসরাইলি মিডিয়া বলছে, বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD