বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন




পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন-এটা হতে পারে না, বললেন হাসনাত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৮:১২ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters
file pic

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘রাজনীতি করলে ব্যানার খুলে রাজনীতি করুন, বিএনপি করুন।’ বুধবার হবিগঞ্জের সমাবেশে যাওয়ার পথে তাদের বাধা দেন পুলিশ সদস্যরা। সেখানে বাগ্বিতণ্ডার সময় এনসিপি নেতা এ কথা বলেন।রাজনৈতিক বিশ্লেষণ

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘পুলিশও হবেন, আবার দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না। নিরাপত্তার জন্য যারা হুমকি, আপনারা তাদেরকে না ধরে আমাদেরকে বাধা দিচ্ছেন।’ পুলিশকে প্রশ্ন করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনি কোন আইনে আমাকে বাধা দিচ্ছেন?’

মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’য় হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এই কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও দলটির কর্মীরা হবিগঞ্জের উদ্দেশে রওনা হলেও পথে পথে তাদের বাধা দেওয়া হয়েছে। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি বাধার মুখে তারা হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টি নামে। এনসিপি নেতারা বৃষ্টিতে ভিজেই সেখানে অবস্থান করছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD