মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন




ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপসের ব্যবহার যেভাবে

গুগল ম্যাপসে দুটি জায়গার মধ্যকার দূরত্ব দেখবেন যেভাবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ মে, ২০২৩ ৯:৪৮ pm
Google Maps Google Map গুগল ম্যাপস Google LLC American multinational technology company search engine technology online advertising cloud computing computer software alphabet android google অ্যান্ড্রয়েড গুগল গুগল মূল সংস্থা অ্যালফাবেট ইনকরপোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সফটওয়্যার সেবাদানকারী বহুজাতিক কোম্পানি গুগল সার্চ ইঞ্জিন অনলাইন বিজ্ঞাপন সেবা ও ক্লাউড কম্পিউটিং প্রোগ্রাম alphabet
file pic

গুগল ম্যাপস কাজে লাগিয়ে গন্তব্যের দিকনির্দেশনা দেখার পাশাপাশি দুটি জায়গার মধ্যকার দূরত্বও জানা যায়। ফলে গন্তব্যে যাওয়ার আগে নির্দিষ্ট স্থান বা শহরের দূরত্ব সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। গুগল ম্যাপসে দুটি জায়গার মধ্যকার দূরত্ব জানার পদ্ধতি দেখে নেওয়া যাক—

দুটি জায়গার মধ্যকার দূরত্ব জানার জন্য প্রথমে ফোনে গুগল ম্যাপস চালু করে যে স্থান থেকে দূরত্ব গণনা করতে চান, সেটি ট্যাপ করে লোকেশন পিন যুক্ত করতে হবে। এরপর নিচে থাকা মেনুবারটি ওপরের দিকে সোয়াইপ করে মেজার ডিসটেনস অপশন নির্বাচন করতে হবে। এবার পরবর্তী গন্তব্যের স্থানটি টার্গেট সিম্বলের মাধ্যমে লোকেশন পয়েন্ট হিসেবে নির্বাচন করলেই দুটি জায়গা দূরত্ব নিচে দেখা যাবে। একই পদ্ধতি কাজে লাগিয়ে চাইলে একসঙ্গে একাধিক জায়গার দূরত্বও জানা যাবে। গুগল ম্যাপসে আগের অবস্থায় ফিরে আসার জন্য ওপরে থাকা আনডু বাটনে ট্যাপ করতে হবে। শুধু তা–ই নয়, ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ক্লিয়ার অপশন নির্বাচন করলেই দূরত্ব খোঁজার সব তথ্য মুছে যাবে।

কম্পিউটারে গুগল ম্যাপস থেকে দুটি স্থানের দূরত্ব জানার জন্য যে স্থান থেকে দূরত্ব গণনা করতে হবে, সেটি ট্যাপ করে মাউসের ডান পাশে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত মেনু থেকে মেজার ডিসটেনস অপশন নির্বাচন করে গন্তব্য স্থলে ক্লিক করলেই দুটি স্থানের দূরত্ব দেখা যাবে। নতুন লোকেশন পয়েন্ট নির্বাচনের জন্য ম্যাপে নির্দিষ্ট স্থানে ক্লিক করতে। তখন সব লোকেশন পয়েন্টের মধ্যবর্তী স্থানের দূরত্ব দেখা যাবে।

ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপসের ব্যবহার যেভাবে

প্রয়োজনের সময় যেকোনো ঠিকানা বা অবস্থানের খোঁজ পেতে গুগল ম্যাপসের জুড়ি নেই। কিন্তু সমস্যা একটাই, ইন্টারনেট সংযোগ না থাকলে গুগলের এ ম্যাপস সেবা ব্যবহার করা যায় না। তবে অফলাইন সুবিধা কাজে লাগিয়ে ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল ম্যাপস ব্যবহার করা সম্ভব।

অফলাইনে গুগল ম্যাপস ব্যবহারের জন্য প্রথমে গুগল ম্যাপসের ডানদিকের ওপরের অংশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে অফলাইন ম্যাপস অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘সিলেক্ট ইউর ওন ম্যাপ’ অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় এলাকার ম্যাপ নির্ধারণ করতে হবে। জুম করে নির্দিষ্ট এলাকাও নির্ধারণ করা যাবে।

এলাকা নির্ধারণ করে ডাউনলোড বাটনে ট্যাপ করলেই নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড হয়ে যাবে। ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো সময় ম্যাপটি দেখে নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD