বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন




এপ্রিলে মূল্যস্ফীতি ৯.২৪ শতাংশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ মে, ২০২৩ ৮:৩১ pm
ইনডেক্স দাম বাড়বে কমবে Inflation মূল্যস্ফীতি dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down Inflation মূল্যস্ফীতি dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down
file pic/daily times

সদ্য সমাপ্ত এপ্রিল মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯.২৪ শতাংশে। মার্চ মাসের তুলনায় এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে ০.৯ শতাংশ। বুধবার (০৩ মে) নিজেদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সংস্থাটি জানায়, টানা পাঁচ মাস কমার পর ফেব্রুয়ারিতে দেশে মূল্যস্ফীতি আবার বৃদ্ধি পায়। বিবিএসের সর্বশেষ হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮.৭৮ শতাংশে। মার্চ মাসে আবারও সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে হয় ৯.৩৩ শতাংশ। এপ্রিল মাসে কিছুটা কমে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ।

বিবিএসের দেওয়া তথ্যে দেখা গেছে, এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার হয়েছে ৮.৮৪ শতাংশ, গত মাসে যা ছিল ৯.০৯ শতাংশ।

বিবিএস তার পরিসংখ্যানে বলছে, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতির হার কমেছে। পাশাপাশি বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম অপরিবর্তিত আছে। খাদ্যবহির্ভূত খাতে এপ্রিলে মূল্যস্ফীতি হয়েছে ৯.৭২ শতাংশ, গত মাসেও যা ৯.৭২ শতাংশই ছিল।

তবে এবার গ্রাম থেকে শহরে মূল্যস্ফীতির হার বেড়েছে। এপ্রিলে গ্রামে সাধারণ মূল্যস্ফীতির হার ৮.৯২ শতাংশ, একই সময়ে শহরে এই হার ৯.৬৮ শতাংশ। একদিকে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, অন্যদিকে সামান্য বেড়েছে মজুরির হার। এপ্রিলে মজুরি সূচক হয়েছে ৭.২৩ শতাংশ। গত মাসে যা ছিল ৭.১৮ শতাংশ। সামান্য মজুরি সূচক বৃদ্ধি ও মূল্যস্ফীতি কমার ফলে জনমনে এপ্রিলে স্বস্তি এসেছে বলে দাবি বিবিএস-এর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD