শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন




বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ৫:১৭ pm
pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল
file pic

দীর্ঘ সময় পর ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। নিরাপত্তার ট্যাবু ভেঙে দেশটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে বিভিন্ন দল। মেগা ইভেন্ট আয়োজনের দায়িত্বও পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে ২০২৩ সালে এশিয়া কাপ হবে পাকিস্তানে। তবে রাজনৈতিক বৈরিতার কারণে দেশটিতে টুর্নামেন্টে অংশ নেবে না ভারত। নিরপেক্ষ ভেন্যুতে আসর আয়োজনের দাবি তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার এশিয়া কাপ আয়োজন করতে না পারলে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন পিসিবি সভাপতি নাজাম শেঠি।

‘এশিয়া কাপের আয়োজক হতে না পারলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তান’ এই শিরোনামে খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন। পত্রিকাটির প্রতিবেদনে পিসিবি সভাপতি নাজাম শেঠির এক জুম মিটিংয়ের কথা তুলে ধরা হয়েছে। নাজাম শেঠি বলেন, ‘তারা সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। বিসিসিআইয়ের একটি ভাল, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয়া উচিত। যাতে আমাদের সামনে এগোতে কোনো সমস্যা না হয়।’

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। পরের মাসে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আর ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনেরও দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নাজাম শেঠি বলেন, ‘ভারতের এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যা আমাদের শুধু এশিয়া কাপ নয়; বিশ্বকাপও বর্জন করতে বাধ্য করবে। এরপর তারা চ্যাম্পিয়নস ট্রফিও বয়কট করুক।’

পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর ভারতের অনড় অবস্থানের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। ‘হাইব্রিড’ টুর্নামেন্ট আয়োজনের চিন্তাও নাকি করেছে এসিসি। এক্ষেত্রে শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। পিসিবি বস নাজাম শেঠির ভাষ্য, ভারতীয়রা পাকিস্তানে খেলা নিরাপদ মনে না করলে, তারাও ভারতে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকবেন। সেক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কায় পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ আয়োজনেরও দাবি তুলেছেন নাজাম শেঠি। তিনি বলেন, ‘আমরা ভারতে গেলেও তো নিরাপত্তার সমস্যা হতে পারে। তাই পাকিস্তানকে তাদের ম্যাচগুলো বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাতে বা শ্রীলঙ্কাতে খেলতে দেয়া হোক। এমনই চলতে থাকবে যত দিন না ভারত পাকিস্তানে খেলতে রাজি হবে।’

নাজাম শেঠি বলেন, ‘আমি চাইব এই বিষয়টা দেখুক আইসিসি, কিন্তু ভারত কোনোভাবেই চাইবে না সেটা। বিশেষ করে এশিয়া কাপের সময় তো চাইবেই না।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD