সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন




চ্যাম্পিয়ন বার্সেলোনার টানা দ্বিতীয় হার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩ ১০:৩৭ am
Football ফুটবল FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম world cup
file pic

এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে লা লিগা ট্রফি নিশ্চিত করেছিল বার্সেলোনা। তারপর থেকে নিজেদের হারিয়ে খুঁজছে কাতালান জায়ান্টরা। ন্যু ক্যাম্পে শিরোপা উৎসবের দিন রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিল। মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদের মাঠেও হারলো তারা।

রেলিগেশনের শঙ্কায় থাকা ভায়াদোলিদ ৩-১ গোলে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়েছে। মৌসুমের পঞ্চম হারে কাতালানদের কোনও ক্ষতি হয়নি। তবে লাভ হয়েছে ভায়াদোলিদের। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের লিজেন্ড রোনালদোর মালিকানাধীন দল অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে।

লা লিগায় টিকে থাকার লড়াইয়ে দুই ম্যাচ হাতে রেখে অবনমনের স্থান থেকে এক ধাপ ওপরে উঠেছে ভায়াদোলিদ। ৩৬ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্ট পেছনে গেটাফে, তাদের বিপক্ষেই ভায়াদোলিদের মৌসুমের শেষ খেলা।

এই মাসেই ২৭তম লা লিগা শিরোপা নিশ্চিত করা বার্সা ২ মিনিটে পিছিয়ে পড়ে। ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন বক্সের মধ্যে একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালে বল জড়ান।

বক্সের মধ্যে গঞ্জালো প্লাতাকে এরিক গার্সিয়া ট্যাকল করলে পেনাল্টি পায় ভায়াদোলিদ। ২২ মিনিটে কাইল লারিন জাল কাঁপান। ৭৩তম মিনিটে প্লাতা স্কোর ৩-০ করেন। সম্ভাব্য অফসাইডের কারণে ভিএআর যাচাই করে গোলটি দেওয়া হয়।

ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে একটি গোল শোধ দেন রবার্ট লেভানডোভস্কি। ২৩তম লিগ গোল করে পিচিচি ট্রফির দৌড়ে শক্ত অবস্থান নিলেন পোলিশ স্ট্রাইকার।

দলের আরেকটি পরাজয়ের পর খেলোয়াড়দের মানসিক ক্লান্তির কথা বললেন কোচ জাভি হার্নান্দেজ। আগামী রবিবার মায়োর্কার বিপক্ষে ন্যু ক্যাম্পে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার, ‘আমাকে বুঝতে হবে যে খেলোয়াড়রা এই মৌসুমে দারুণ প্রচেষ্টা করেছে। অনেকেই বিশ্বকাপ খেলতে গিয়েছিল, ক্লান্ত। আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি, লা লিগা ও সুপার কাপ জিতেছি। কিন্তু এই ম্যাচগুলোও গণনায় রাখতে হবে, আমরা সেটাই দেখাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি হারতে পছন্দ করি না এবং সেটাই হলো টানা দুইবার। আগামী রবিবার আমাদের ভক্তদের সামনে সেরা ফর্মে ফিরতে হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD