বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন




মুক্তির অপেক্ষায় ববির ‘ময়ূরাক্ষী’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জুন, ২০২৩ ৪:১৯ pm
Eamin Haque Bobby Dhallywood film actress ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি
file pic

মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। ছবিটির নির্মাতা রাশিদ পলাশ তথ্যটি নিশ্চিত করেছেন।

তবে ঈদে নয়, এর পরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। তিনি বলেন, ‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করবো আমরা।’

পোস্টার রিলিজের মাধ্যমে আজ ইন্টারন্যাশনালের এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা ও জাহিদ নিরব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD