রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন




বিসিএস: ‘নন-ক্যাডারে’ নিয়োগ জটিলতার অবসান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩ ৬:১৮ pm
exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

যেসব বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদে কতজনকে নিয়োগ দেয়া হবে, সেই সংখ্যার উল্লেখ ছিল না, সেসব বিএসএস থেকেও এখন নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া যাবে।

বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হলেও বিধিমালার কারণে যাদের ‘নন-ক্যাডার’ পদে নিয়োগ দেয়া যাচ্ছিল না, সেই জটিলতার অবসান হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ এর গেজেট প্রকাশ করেছে। আগের বিধিমালা সংশোধন করে নতুন এই বিধিমালা করা হয়েছে।

এর ফলে যেসব বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেই সংখ্যার উল্লেখ ছিল না, সেসব বিএসএস থেকেও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া যাবে।

বিসিএস উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১০ সালে বিধিমালা করে সরকার। ২০১৪ সালে সেই বিধিমালা সংশোধন করে বলা হয়, কমিশন সরকারের কাছ থেকে ক্যাডার পদের সঙ্গে নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের অনুরোধপ্রাপ্তি সাপেক্ষে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পূরণযোগ্য নন-ক্যাডার পদের বিবরণী ও সংখ্যা প্রকাশ করবে। কিন্তু ২৮তম থেকে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা হয়নি।

২৮তম, ২৯তম, ৩০তম, ৩৩তম ও ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ না থাকায় ২০১৪ সালে বিধিমালা সংশোধন করে ওইসব বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

কিন্তু ৩৪তম বিসিএসের পর থেকে অন্য বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া যাচ্ছিল না। ফলে বিধিমালা সংশোধন করা হল।

নতুন বিধিমালায় বলা হয়েছে, এই বিধিমালা কার্যকর হওয়ার আগে যেসব বিসিএস পরীক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশের উল্লেখ ছিল, কিন্তু পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ ছিল না, সংশ্লিষ্ট বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সরকার বিসিএসওয়ারী নন-ক্যাডার পদের সুনির্দিষ্ট বিবরণ ও সংখ্যা উল্লেখ করে কমিশনকে অনুরোধ করা সাপেক্ষে এই বিধির অধীন প্রদত্ত সুবিধাদি প্রযোজ্য হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD