প্রথম ইনিংসে করেন মাত্র এক রান। দ্বিতীয় ইনিংসে যেন পুরোটাই পুষিয়ে নিতে চান জাকির হাসান। শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করা জাকির ফিফটি স্পর্শ করেছেন ৫৬ বলে। তার সঙ্গী শান্ত প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের আফগান বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন, তার ফিফটি এসেছে ৬১তম বলে।
নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে ফিরে যান মাহমুদুল হাসান জয়। এরপর শান্ত ও জাকির মিলে ঝড়ের বেগে রান তুলেছেন। দুজনে মিলে ১১৬ রানের নিরবিচ্ছিন জুটি গড়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের লিড বেড়ে দাড়িয়েছে ৩৭০ রান।
জাকির-শান্তর তোপে অসহায় আফগানিস্তান
দ্বিতীয় ইনিংসে দলীয় ১৮ রানে জয় ফেরার পর জমে উঠেছে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর জুটি। আগের ইনিংসে ব্যর্থ জাকির এই ইনিংসে ত্রাস ছড়াচ্ছেন ব্যাট হাতে।
শান্ত টেনে এনেছেন প্রথম ইনিংসে করা সেঞ্চুরির আত্মবিশ্বাস। দুজনে মিলে ইতিমধ্যে গড়েছেন ৫৭ রানের জুটি। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে ১৪ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৫ রান। শান্ত ২২ ও জাকির ব্যাটিং করছেন ৩২ রানে।
জাকিরকে ‘দর্শক’ বানিয়ে আউট জয়
২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। প্রথম দুই ওভারে সব বই খেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ননস্ট্রাইকে জাকির হাসান শুধু রানই নিয়েছেন দৌড়ে। তিন চারে ১৭ রান জয় জাকিরকে একরকম দর্শক বানিয়েই আউট হয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮ রান।
ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তান ১৪৬ রানে অলআউট হওয়ার ফলোঅন করানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সে পথে হাটেননি টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। লিটনের দল এগিয়ে ২৩৬ রানে।
১৪৬ রানে শেষ আফগানদের ইনিংস
বাংলাদেশের ৩৮২ রানের জবাবে আফগানিস্তান অলআউট মাত্র ১৪৬ রানে। চার উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইনআপকে ধ্বংসে নেতৃত্ব দেন ইবাদত হোসেন। এছাড়া জোড়া উইকেট নেন শরিফুল, তাইজুল ও মিরাজ।
ফলোঅন চোখ রাঙাচ্ছে আফগানিস্তানকে
ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। আগের ওভারে কঠিন ক্যাচ নিতে পারেননি জাকির হাসান। একই জায়গায় পরের ওভারে দারুণ ক্যাচ নিয়ে আমির হামজাকে বিদায় করেন মুমিনুল হক। এরপর টার্নের সঙ্গে বাউন্সে তাইজুল পান প্রথম দেখা, ফিরে যান ইয়ামিন আহমেদজাই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৪৩ রান।
টাইগারদের জোড়া ধাক্কায় বেকায়দায় আফাগানিস্তান
৫১ রানে চার উইকেট হারানোর পর নাসির জামাল ও আফসার জাজাই মিলে প্রতিরোধ গড়েন। দুজনে মিলে চাপ সামাল দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করছিলেন। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে জামাল আউট হলে ভেঙে যায় ৬৫ রানের জুটি। এরপরের ওভারে এসেই আরেক প্রান্ত থেকে জাজাইকে ফেরান এবাদত, ভেঙে যায় আফগানদের প্রতিরোধ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ১১৭ রান। উইকেটে আছেন করিম জানাত ও আমির হামজা।
টাইগার পেসে কাঁপছে আফগানিস্তান
লাঞ্চের পর টাইগার পেসারদের তোপের মুখে পড়েছে আফগানিস্তান। সেই তোপের মুখে ফিরে গেছেন আফগান ব্যাটার শহিদী। শরীফুল ইসলামের অফ স্টাম্পঘেঁষা লাইন ডেলিভারিতে স্লিপে মিরাজের দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরন আফগান অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান।
ইবাদতের ‘রহমত’ শিকারে লাঞ্চে বাংলাদেশ
লাঞ্চের আগের ওভার ছিল এটা। সেটা অবশ্য শেষ না করেই লাঞ্চে গেলো দুই দল। কেননা। ওভারের চতুর্থ বলে আফগান ব্যাটার রহমত শার স্টাম্প উপড়ে ফেলেছেন ইবাদত হোসেন। এ কারণেই ওভার শেষ না করেই লাঞ্চে গেলো দুই দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ৩৫ রান।
ইবাদের দ্বিতীয় শিকার, ফিরলেন আব্দুল মালিক
টাইগারদের দ্বিতীয় উইকেট এনে দিলেন ইবাদত হোসেন। তার দুর্দান্ত ডেলিভারিতে স্লিপে হালিমের ক্যাচ ধরেন জাকির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ২৪ রান।
‘রোনালদো’ শরিফুলের প্রথম শিকার
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হুট করেই যেন নেমে এলেন ক্রিস্টিয়ানো রোনালদো। না, রোনালদো নিজে আসেননি তবে তার উদযাপন করে তাকে যেন ফিরিয়ে আনেন শরিফুল। আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে রোনালদোর উদযাপন করেন এই বাঁহাতি পেসার। একই সঙ্গে বাংলাদেশ পায় প্রথম ব্রেকথ্রু।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৮ রান।
ইনিংসের শুরুতেই ক্যাচ ছাড়লেন লিটন
দুঃস্বপ্নের সকাল শেষে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সেখানেও শুরুটা হতাশার। আফগানিস্তান ইনিংসের দ্বিতীয় ওভারে দলটির ওপেনার ইব্রাহিম জাদরানের ক্যাচ ছাড়েন অধিনায়ক লিটন কুমার দাস।
পেসার শরিফুলের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন ইব্রাহীম। ফার্স্ট স্লিপে দাড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের সামনে লাফিয়ে পড়ে সেই ক্যাচ ছাড়েন লিটন। যদিও তিনি ঝাপ না দিলে জয় সহজেই নিতে পারতেন ক্যাচটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে আফগানদের সংগ্রহ আট রান।
অভিষেকেই নিজাতের পাঁচ উইকেট, সাত ওভারেই শেষ বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ উইকেট হারিয়ে ৩৬২ রান। উইকেটে ছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এ অবস্থায় বড় সংগ্রহের আশাই করছিল টাইগাররা।
কিন্তু দ্বিতীয় দিনের সকালটা এমন দুঃস্বপ্নের মতো শুরু হবে কে ভেবেছিল! আগের দিন বলা আগফান কোচ ট্রট মজা করে বলেছিলেন তারা ১০ রানে পাঁচ উইকেট নিতে চান সেটা না হলেও ২০ রানে শেষ পাঁচ উইকেট হারিয়েছে টাইগাররা। লিটন কুমার দাসের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৮২ রানে। অভিষেকেই পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় আফগান বোলার নিজাত মাসুদ।
তাসকিনও ফেরে গেলেন, দুঃস্বপ্নের সকাল বাংলাদেশের
দ্বিতীয় দিনের শুরুটা দুঃস্বপ্নের মতো হলো বাংলাদেশের। আগের দিনের সঙ্গে মাত্র ১৫ রান যোগ হতেই চার উইকেট হারালো টাইগাররা। শেষ ভরসা তাসকিন আহমেদও ফিরে গেলেন দলীয় ৩৭৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭৭ রান।
১৩ রানে নেই তিন উইকেট, দিনের শুরুতেই আগফান পেসারের তোপ
৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রথম তিন ওভার ঠিকঠাক গেলেও এরপরের দুই ওভারে তিন উইকেট হারায় টাইগাররা। দিনের চতুর্থ ওভারে মিরাজ ফেরার পরের ওভারেই বিদায় নেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আট উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭৫ রান।
দিনের শুরুতেই ফিরলেন মিরাজ-মুশফিক, চাপে বাংলাদেশ
মেঘলা আকাশ সঙ্গে নিয়ে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে আফগানিস্তান ও বাংলাদেশ। প্রথম দিনের মতো আজও দিনের শুরুতেই উইকেট হারিয়েছে টাইগাররা। দিনের চতুর্থ ওভারে ফিরে গেছেন আগের দিনের অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। এর পরের ওভারে মুশফিকও ফিরে যাওয়ায় চাপে পড়েছে টাইগাররা।
আফগান পেসার আহমেদজায়ীয় ফুল ডেলিভারিতে গালিতে ক্যাচ হয়ে ফেরেন মিরাজ। দলীয় ৩৭৩ রানে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৮ রান। মাত্র দুই রানের জন্য মিস করেন ফিফটি।
মিরাজ ফেরার পরের ওভারে ফিরে গেছেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম। দিনের পঞ্চম ওভারে আফগান পেসার নিজাত মাসুদের লাফিয়ে ওঠা ডেলিভারিতে স্লিপে ক্যাচ এই দেন তিনি। এই ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৭৫ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসয়াম।