মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন




সৌদি পৌঁছেছেন ৮৬১৯৯ হজযাত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৮:২৫ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ
file pic

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছরে এখন পর্যন্ত ৮৬ হাজার ১৯৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৬ হাজার ৮১৩ জন।

এদিকে, হজে গিয়ে সর্বশেষ মো. রিদওয়ান (৬৪) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর A04690854। এ নিয়ে ২০ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী তিনজন।চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD