মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন




ঈদুল আজহার তারিখ জানালো মালয়েশিয়া-ব্রুনাই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ জুন, ২০২৩ ৮:৩৩ pm
আশুরা Moon National Moon sighting committee meets জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোজা রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ইসলাম ইদ ঈদ চাঁদ চাদ
file pic

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) পবিত্র জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দেওয়া দেশের তালিকা প্রকাশ করেছে।

রোববার আমিরাতের এই সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে যেসব দেশ জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দিয়েছে তাদের নাম প্রকাশ করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০তম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

পবিত্র ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, পবিত্র ঈদুল আজহার প্রথম দিনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন পালন করা হবে।

অন্যদিকে, ব্রুনাইয়ের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও দেশটির সরকার আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে।

রোববার মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। অনেক দেশ জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহা উদযাপনের জন্য স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্ক এবং আফ্রিকার বেশিরভাগ দেশ।

আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন আজ। আর মহাকাশীয় গণনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাস ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে সোমবার (১৯ জুন)।

গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও, আরবি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে।

কিন্তু সোমবার বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে। আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD