সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন




রবিবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৬:২০ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম ওমরাহ
file pic

ইসলামের পঞ্চম স্তম্ভ হজের আনুষ্ঠানিক কার্যক্রম রবিবার থেকে শুরু হবে। সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এই হজ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারি সৌদি কর্তৃপক্ষকে এই হজ আয়োজনের আকার কমাতে বাধ্য করার পর থেকে এটিই হবে সবচেয়ে বড় হজ অনুষ্ঠান।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯ লাখ ২৬ হাজারেরও বেশি লোক হজ পালন করেছে। এর আগের বছর প্রায় ৫৯ হাজার জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছেন।

কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। এতে এবারের হজ অনুষ্ঠানে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হবেন বলে অশা করা হচ্ছে।

সব মুসলমান জীবনে একবার মক্কায় হজ পালনের আকাঙ্ক্ষা লালন করেন এবং সামর্থ্যবানদের অবশ্যই জীবনে একবার এই হজ পালনের বিধান রয়েছে। তবে অমুসলিমদের এই অনুষ্ঠানে যোগ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

সূত্র: বাসস




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD