মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন




সেপ্টেম্বরে উদ্বোধন হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিজ্ঞানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩ ৫:৫৬ pm
পরমাণু RNPP বিদ্যুৎ Pabna Ruppur Rooppur Nuclear Power Plant PROJECT পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিউক্লিয়ার ইউরেনিয়াম
file pic

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (২৪ জুন) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার ৪০ শতাংশ নিশ্চিতে গবেষণায় গুরুত্ব দেবে সরকার। কপ ২৬’ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন ২০৪১ সালের মধ্যেই ৪০ শতাংশ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে দেশের গ্রামীণ জনপদে সৌরবিদ্যুতের ব্যবহার চলছে । তবে এই প্রযুক্তির ব্যবহারে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রতারণাসহ ব্যাপক হয়রানির শিকার হয় ভোক্তারা। এ লক্ষ্যেই বিসিএসআইআর উদ্ভাবন করেছে সূর্যবিদ্যুৎ অ্যাপ। দেশীয় বিজ্ঞানীদের গবেষণায় দেশে প্রথমবারের মতোন এ ধরনের অ্যাপ তৈরি করা হলো।

বিসিএসআইআর এর চেয়ারম্যান বলেন, সূর্যবিদ্যুৎ- এর সাহায্যে সৌরবিদ্যুৎ প্রযুক্তি স্থাপনসহ রক্ষণাবেক্ষণ সবকিছু নিজেই করতে পারবেন ভোক্তারা।

সূর্যবিদ্যুৎ অ্যাপ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ভোক্তারা এই অ্যাপ থেকে পাবেন তাদের ইন্সটলেশন পরবর্তী সমস্যার সমাধানও।

নতুন উদ্ভাবিত এই অ্যাপ নবায়নযোগ্য শক্তির ব্যবহারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD