বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন




হজের আগেই ঢাকায় জমজমের পানি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩ ১১:২১ am
Zamzam water Well জমজম কূপ জমজম পানি Drink hydrosphere food energy পানি জল বারি সলিল নীর বারিমণ্ডলwater
file pic

হজ অনুষ্ঠিত হওয়ার আগেই সৌদি আরবে হজে যাওয়া সব বাংলাদেশির জমজমের পানি ঢাকায় পৌঁছে গেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তা রাখা আছে।

নিয়ম মোতাবেক, প্রত্যেক হজযাত্রী দেশে ফেরার পর তাকে একটি করে পাঁচ লিটার পানির গ্যালন দেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ঢাকাগামী ফাঁকা ফ্লাইটে (ডেডিকেটেড ফ্লাইট) জমজমের পানির এসব বক্স আনা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ইতিমধ্যে সব হজযাত্রীর জমজমের পানি চলে এসেছে। এগুলো বিমানবন্দরে সংরক্ষিত আছে। পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় হজযাত্রীর সংখ্যার চেয়েও কিছু অতিরিক্ত বক্স আনা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশগামী ফ্লাইটে কেবিন ক্রু সম্মানিত হাজিদের প্রত্যেকের হাতে একটি করে টোকেন দেবেন। বাংলাদেশে পৌঁছে ইমিগ্রেশন এবং লাগেজ সংগ্রহ শেষ করার পর ওই টোকেনটি জমা দিলেই প্রত্যেক যাত্রী পাঁচ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন।

শুধু ঢাকা নয়, চট্টগ্রাম এবং সিলেটে বিমানবন্দরে অবতরণ করা যাত্রীরাও একইভাবে জমজমের পানি পাবেন বলে জানা গেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD