সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন




ঈদের নামাজে শান্তির ফরিয়াদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১২:১২ pm
ইস্তিসকার নামাজ ইতিকাফ রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ Baitul Mokarram bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত rain Weather আবহাওয়া Rain বৃষ্টি Rain বৃষ্টি Sixty Dome Mosque ষাটগম্বুজ মসজিদ
file pic

সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতে অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দেশ ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করেন। আত্মশুদ্ধির ফরিয়াদ জানান তারা। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বৃষ্টি থাকায় রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায়ই হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ঢাকার তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ।

নামাজের পরে দোয়ায় মাওলানা মুশতাক দেশ ও বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করেন।
সকাল সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন মুসল্লিরা। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় মোনাজাতে। সেখানে পরপর ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারিতে মৃতদের জন্য দোয়া করা হয়। এ ছাড়া মোনাজাতে সবার গুনাহ মাফ ও মৃত ব্যক্তির কবরের আজাবে মাফ চাওয়া হয়। বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয় এসময়।

এর আগে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের খুতবায় ‘মনের পশুকে জবাই’ করার আহ্বান জানিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন ড. মাওলানা মুশতাক আহমেদ।

এ জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুর রহমান,সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসলমান অংশ নেন।

প্রতিবছরের মতো এবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মাঠ প্রস্তুতের সঙ্গে সম্পৃক্ত সিটি করপোরেশনরে একজন বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের যে ধারণ ক্ষমতা ছিল, তার চেয়ে কম মুসুল্লি এসেছেন। ভারী বৃষ্টির কারণে মুসল্লিরা আসতে পারেননি।

ওদিকে ঈদের নামাজের পর সারাদেশে চলছে পশু কোরবানি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা তাদের প্রিয় পশু কোরবানি দিচ্ছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD