শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন




বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১২:১৪ pm
Argentina national football team Fifa World Cup আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসি Lionel Messi messi
file pic

কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা আর বাংলাদেশের সম্পর্ক এখন আত্মিক বন্ধনের। আজ বাংলাদেশে সংখ্যাগড়িষ্ট ইসলাম ধর্মের মানুষ পালন করছেন পবিত্র ঈদ-উল আযহা। এই খুশির দিনে বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়। পোস্টের ছবিতে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও অ্যাঞ্জেল ডি মারিয়ার ছবি সংযুক্ত করে ক্যাপশনে লেখা হয়েছে ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের উন্মাদনার খবর এখন পুরো বিশ্ব জানে। আর্জেন্টিনায় এখন বাংলাদেশের পতাকা ওড়ে। আর্জেন্টাইন নাগরিকরা বাংলাদেশকে নিজেদের অন্যতম বন্ধু দেশ হিসেবে মনে করে।

আগামী মাসের ৩ তারিখ বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মূলত ভারতে সফর করার কথা থাকলেও বাংলাদেশের মানুষদের ভালোবাসার প্রটি কৃতজ্ঞতা জানাতেই নিজেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন এই গোলরক্ষক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD