মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন




বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে পশু কোরবানি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১২:৪৮ pm
livestock Friesian Friesian Cross Cattle Australian Cattle Feed Cow Farm Agro livestock Cattle farming Heife Dairy farming agriculture milk product bull cow bulls cows Qurbani Eid farmers beef fattening established trade ক্যাটল কাটল এক্সপো গবাদিপশু পালন মেলা পশুপাখি মেলা একটি বাড়ি একটি খামার খামারি খামারী খামার গরু প্রদর্শিত অ্যাগ্রো গোখাদ্য এগ্রো ফার্মা প্রদর্শন যুব উন্নয়ন অধিদপ্তর কোরবানি গরু মোটাতাজা জাত cow পশু কুরবানি কোরবানি
file pic

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। তবে বৃষ্টির কারণে সকাল থেকে নামাজ আদায় ও কোরবানি দিতে বেগ পেতে হচ্ছে সবাইকে।

বৃস্পতিবার (২৯ জুন) সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ‌্যেই রাজধানীর অলিগলিতে পশু কোরবানি দিতে দেখা গেছে।

নামাজের পর রায়েরবাগ, যাত্রাবাড়ী, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি এলাকায় সড়কে ও বাসার গ‌্যারেজে চলছে পশু কোরবানি।

ঢাকা দক্ষিণ সিটির ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুদ্দিন ভুইয়া সেন্টু বলেন, কোরবানি হচ্ছে আমার ওয়ার্ডের প্রতিটি এলাকায়। কোরবানির বর্জ‌্য যেন সড়কে না ফেলা হয় সেই ব‌্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। দুপুরের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীরা সব ময়লা অপসারণ করতে পারবে বলে আশা করছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD