সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন




ফের বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ জলকপাট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ ১০:৪৬ am
প্লাবন Barrage dam barrier stops restricts flow surface water underground streams বাঁধ বাঁধের পানি ভেসে গেছে রাশিয়া প্রাচীর দেওয়াল দেয়াল বাধ Teesta River Tista Barrage তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প নদী গজলডোবা
file pic

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েক দিনের বৃষ্টিপাতে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১২ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তারা জানান, কয়েক সপ্তাহ ধরে তিস্তার পানি বাড়া-কমার মধ্যে আছে। এর আগে গত ১৯ জুন তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। তারপর ২০ জুন থেকে পানি কমতে শুরু করে স্বাভাবিক হলেও আজ আবার বেড়েছে।

এদিকে, ডিমলা উপজেলার তিস্তা নদীপাড়ের বেশ কয়েকটি এলাকায় পানি বাড়লেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা।

টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে বলে খবর পেয়েছি। স্থানীয়দের সতর্ক করার জন্য আমরা মাইকিং করেছি যাতে কেউ নদীর তীরে না থাকে।

ডিমলার ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ, কয়েক সপ্তাহ থেকে আমরা অনেক সতর্ক আছি। পানি বাড়লে নদী তীরের কিছু বাড়িতে পানি ওঠে। আমরা তাদের সতর্ক থাকার জন্য মাইকিং করেছি। সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, কয়েক সপ্তাহ ধরে তিস্তার পানি বাড়া-কমার মধ্যেই রয়েছে। আজ সকালে আবারও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। দুপুর থেকে কমতে পারে এমন পূর্বাভাস রয়েছে। পানি বাড়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত আছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD