শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন




সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩ ৪:০৪ pm
International Volunteer Day IVD এনজিও বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস আইভিডি Waterlogging waterlogs waterlog প্লাবন Disaster Flood Safety adb Flood Flooding overflow water rain snow coastal storms storm surges dangerous floodwaters floodwater বন্যা কবলিত পানি প্রবাহ প্রবাহিত পানি জোয়ার ভাটা কৃষি জোয়ার-ভাটা দুর্যোগ বন্যা বন্যার্ত
file pic

সুনামগঞ্জে ঢলের পানিতে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। লক্ষনশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- গোবিন্দপুর গ্রামের সোহেল আহমেদের মেয়ে তন্নি (১২), তান্নী (৮) ও ছেলে রবিউল (৩)।

এদিকে সিলেটে টানা বৃষ্টিতে নগরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোববার (২ জুলাই) ভোরের দিকে টানা কয়েক ঘণ্টার ভারি বর্ষণে নগরের নিম্নাঞ্চলের বেশকিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এতে নগরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

ভারি বর্ষণে নগরের মদিনামার্কেট, আখালিয়া, সাপ্লাই, সুবিদবাজার, জালালাবাদ, হযরত শাহজালাল (র.) মাজার এলাকার পায়রা ও রাজারগল্লি, বাদমবাগিচা, বারুতখানা, হাওয়াপাড়া, যতরপুর, ছড়ারপাড়, ঘাসিটুলা, তালতলাসহ বেশকিছু এলাকার সড়ক তলিয়ে যায়। অনেক এলাকায় সড়কে হাঁটুপানি দেখা গেছে। সড়ক উপচে পানি ঢুকে পড়ে মানুষের বাসাবাড়িতে। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত পানি অনেকের বাসাবাড়িতে ঢুকেছে।

নগরের প্রাইভেটকার চালক আবিদ মিয়া বলেন, ‘সিটি করপোরেশন প্রশস্ত ড্রেন নির্মাণ করেছে ঠিকই কিন্তু ড্রেন দিয়ে পানি নামার ছিদ্র রাখা হয়েছে খুবই ছোটো। যে কারণে পানি দ্রুত নামতে না পেরে বৃষ্টি হলেই সুবিদবাজার-পাঠানটুলা সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া অপরিকল্পিত উন্নয়নের কারণে নগরের বাগবাড়ি, শামিমাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অথচ এসব এলাকায় কোনোদিন জলাবদ্ধতা হয়নি।’

নগরের জালালাবাদ এলাকার বাসিন্দা আল আমিন বলেন, ‘রাতে ঘুমানোর আগেতো সবকিছু ঠিক ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি বাসার সামনে পানি আর পানি। আমরা থাকি বাসার নিচতলায়। বৃষ্টি হলেই আতঙ্কে থাকি। আজও ঘরের কিছু অংশে পানি ঢুকেছে। জিনিসপত্র নিয়ে টানাটানি করতে করতে আমরা হয়রান।’

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ভারি বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বৃষ্টি থেমে গেলে পানিও নেমে যাবে আশা করছি।

সিলেট আবহাওয়া অফিসের ইনচার্জ সজিব হোসেন বলেন, রাতে ও সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যে কারণে সিলেটের নদ-নদীগুলোতেও পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টা সিলেটে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD