বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন




ধর্মীয় স্থাপনায় হামলা: সৌদি আরবে ৫ জনের ফাঁসি কার্যকর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ১১:১৯ am
saudi arabia bangladesh flag Saudi Arabia saudi crown prince Mohammed bin Salman Al Saud MBS সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সৌদি আরব বাংলাদেশ saudi flag
file pic

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে অবস্থিত আল আহসা গর্ভনেটরের একটি ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় ৫ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

খবরে বলা হয়, যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা হলেন মিশরের নাগরিক তালহা হিসাম মোহাম্মাদ আবদো, সৌদি নাগরিক আহমেদ বিন মোহাম্মাদ বিন আহমেদ আসিরি, নাসের বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা, হামাদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা এবং আবদুল্লাহ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল তুরাইজি।

ধর্মীয় স্থাপনায় হামলার ফলে ৫জন নিহত হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD