বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন




ইচ্ছা করেই কম কাজ করছেন মেহজাবীন!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৮:১১ pm
Mehazabien Chowdhury actress model মডেল অভিনেত্রী মেহজাবিন মেহেজাবিন চৌধুরী
file pic

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজকের এই অবস্থানে আসতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সেই উপলব্ধি থেকেই সমাজের অন্য নারীদের প্রতি বেশকিছু পরামর্শ রাখলেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব মেহজাবীন।

সম্প্রতি ফেসবুকে নারীদের উদ্দেশ্য করে এই পরামর্শ দিয়েছেন তিনি। সেখানে এ অভিনেত্রী লিখেছেন, নারী: আপনাকে সবকিছু করতে হবে না। আপনাকে একজন সুপারমম, একজন সুপার হাউজওয়াইফ, একজন সুপার পেশাদার, একজন সুপারওম্যান হতে হবে না। কারণ যখন আপনার শরীর আপনাকে সমর্থন করবে না, তখন খুব কম লোকই আপনার ওই পরিশ্রমের কথা মনে রাখবে।

এক্ষেত্রে অভিনেত্রীর পরামর্শ, তাই বাইরে যান, ভ্রমণ করুন, হাঁটাহাঁটি করুন, ওয়ার্কআউট করুন, পার্কে যান, জিমে যান, যা আপনাকে চাঙ্গা করে তা খান, নিজেকে ঠিক করুন।

আপনার পছন্দের পোশাক পরুন, নিজের মতো থাকুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, কখনো কখনো না বলুন এবং এটি আপনার জন্যই করুন!

পোস্টের শেষে মেহজাবীন লিখেছেন, বাচ্চারা বড় হয়ে চলে যায়, স্বামীরা সব সময় থাকে না, কাজ সহজেই আপনাকে প্রতিস্থাপন করতে হতে পারে, ঘর আবার নোংরা হয়ে যাবে, তবে আপনার মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ এবং আপনি দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারেন। ইদানীং নাটকে খুব একটা দেখা যায় না মেহজাবীনকে।

ইচ্ছা করেই কম কাজ করছেন তিনি। মূলত বিজ্ঞাপনেই এখন সময় দিচ্ছেন। তবে এবারের ঈদুল আজহায় তাকে দেখা গেছে ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’-এ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD