শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন




নো লেট নাইট পার্টি নো অ্যালকোহল, ফুটবলারদের সালাউদ্দিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৯ জুলাই, ২০২৩ ৬:৫৫ pm
Kazi Md. Salahuddin Kazi Salahuddin Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাজী মোহাম্মদ সালাউদ্দিন kazi salauddin
file pic

তার জমানায় প্রথমবারের মতো সাফের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। সেই খুশিতে দলের সকল সদস্যকে ৫১ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে এক অনুষ্ঠানে ফুটবলারদের হাতে সেই অর্থ পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি এক বার্তা দেন বাফুফে বস। যে বার্তায় ফুটবলারদের কঠোর ডিসিপ্লিন মেনে চলার আহবান জানান তিনি।

আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ খেলতে হবে বাংলাদেশকে। হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে আগামী ২৬শে জুলাই ড্রয়ে। এটাকে বড় বাঁধা হিসেবেই দেখছেন সালাউদ্দিন। তিনি তাই ফুটবলারদের আগামী কয়েক মাস সকল আমোদ-উল্লাস এক পাশে সরিয়ে রেখে ফুটবল ও নিজের প্রতি মনোযোগী হতে বলেছেন।

সালাউদ্দিন বলেন, ‘আমার একা ছোট্ট বার্তা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অক্টোবরে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। আমরা যদি সেখানে হেরে যাই তিন বছরের জন্য আমরা পিছিয়ে যাবো।

আমাদের হোম-অ্যাওয়ে ম্যাচগুলোতে জিততেই হবে। তবে আগামী তিন বছর আমরা নিয়মিত খেলায় থাকতে পারবো।’

এরপরই তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই আগামী তিন চার মাস পুরো মনযোগ দিয়ে তোমরা অনুশীলন করো। কোনো লেট নাইট পার্টি না, কোনো অ্যালকোহল না। পুরো মনযোগ দিয়ে অনুশীলন করো। ডিসিপ্লিনের মধ্যে থাকো। ফুটবলারদের ক্যারিয়ার খুব বড় হয় না। বড় জোড় ৩২-৩৩ বছর বয়স পর্যন্ত খেলতে পারবা। ক্যারিয়ার শেষে এগুলোর জন্য অনেক সময় পরে থাকবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD