বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন




নিউইয়র্কের মহাসড়কে একসঙ্গে শাকিব-অপু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ৫:০১ pm
Apu Biswas film actress model নায়িকা অপু বিশ্বাস apu-shakib shakib khan shakib khan শাকিব খান শাকিব শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

বেশ কয়েক মাস ধরেই শোবিজ অঙ্গনে কান পাতলে গুঞ্জন শোনা যাচ্ছিল, বিভেদ ভুলে আবারও একসঙ্গে সংসার শুরু করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। সে গুঞ্জনকে যেন আরও উসকে দিলেন জনপ্রিয় এই তারকা জুটি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।

আজ (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় ছেলে জয়কে নিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস ঘুরছেন। তাদের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ হাতে এসেছে জাগো নিউজের।

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ উপলক্ষ্যে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান।

অন্যদিকে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমাটিও এবারের ঈদে মুক্তি পায়। এতে তার বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধেন চিত্রনায়ক সাইমন সাদিক। বুধবার (১২ জুলাই) রাতে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাসও। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গেছেন তিনি।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এ দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এ তারকা জুটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD