শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন




এবার কানাডায় একসঙ্গে শাকিব-অপু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ৪:৪৫ pm
Apu Biswas film actress model নায়িকা অপু বিশ্বাস apu-shakib shakib khan shakib khan শাকিব খান শাকিব শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

শাকিব খান ও অপু বিশ্বাস ছেলেকে নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। নতুন খবর হলো, এবার তারা কানাডায় একসঙ্গে সময় কাটাচ্ছেন। অপু বিশ্বাস তার ফেসবুক পেজে লাইভে বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (২৪ জুলাই) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ‘ফায়ার ওয়ার্ক’ প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল।

অন্য একটি ভিডিওতে দেখা গেছে অপু ও জয় ঘোরার গাড়িতে ঘুরছেন। ক্যামেরার ওপাশ থেকে শাকিব খান ছেলে জয়কে পার্ক দেখাচ্ছেন। বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, ফের এক হচ্ছেন শাকিব-অপু।

বিষয়টি নিয়ে শাকিব-অপু সরাসরি কিছু না বললেও তাদের সর্ম্পকের সুসময় যাচ্ছে তা স্পষ্ট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD