বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন




শাকিবের নায়িকা নিয়ে নানা জল্পনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ১:২০ am
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং shakib khan shakib khan শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

বর্তমান সময় যেন বাংলা সিনেমার। সুবাতাস বইছে বাংলা চলচ্চিত্রের পালে। গেল ঈদে মুক্তি পাওয়া দু’টি সিনেমা ব্লকবাস্টারের তকমা গায়ে মেখেছে। একের পর এক সুখবর আসছে সামনে। তারমধ্যে অন্যতম সুখবর অনন্য মামুন পরিচালিত সিনেমায় দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে। বলিউড থেকে নেয়া হচ্ছে ছবির নায়িকা। কিন্তু কে হচ্ছেন তার নায়িকা? এ নিয়ে চলছে নানা জল্পনা।

এরই মধ্যে নায়িকা হিসেবে অনেকের নাম সামনে এসেছে। এদের মধ্যে রয়েছেন প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান, শেহনাজ গিল। তবে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে শেহনাজ গিল হচ্ছেন শাকিবের নায়িকা। গণমাধ্যমটি শেহনাজ সম্পর্কে নানা বিশ্লেষণ টেনে এনেছে।

তারা সালমানের সঙ্গে ‘কিসিকা ভাই কিসিকা জান’- সিনেমায় স্ক্রিন শেয়ারের বিষয়েও টেনে এনেছেন। এদিকে জুম টিভিও বলছে, গুঞ্জন উঠেছে শেহনাজ মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আর সেই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে বাংলাদেশি শীর্ষ অভিনেতার নায়িকা হচ্ছেন শেহনাজ গিল।

এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’- সিনেমাটি তুমুল ব্যবসা করে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সিনেমাটি দারুণ ব্যবসা করেছে। ফলে শাকিব খান এখন আলোচনার তুঙ্গে। বলা হচ্ছে, সিনেমাটির শুটিং শুরু হবে বারানসিতে। টানা ৩৫ দিন শুটিং চলবে। সিনেমার নাম হতে পারে ‘সাইকোপ্যাথ’- অথবা ‘দরদ’। কিন্তু প্রযোজক অনন্য মামুন এই নাম দুটোকে নাকচ করে দিয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD