শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন




রোনালদো-সাদিও মানে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ১০:০২ am
রোনালদো সাদিও মানে সাদিও মানে Sadio Mané সেনেগালীয় সেনেগাল পেশাদার ফুটবল সাদিও Sadio Mané Senegalese football player Cristiano Ronaldo ক্রিস্টিয়ানো রোনালদো Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোরোনালদো
file pic

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি শেষ হওয়ার দুই বছর আগেই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিতে যাচ্ছেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে।

বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে জানানো হয়েছে, এক মৌসুম কাটানোর পরেই ক্লাব ছাড়তে মানসিকভাবে প্রস্তুত সাদিও মানে।

সম্প্রতি জাপানে বায়ার্নের একটি প্রীতি ম্যাচে একাদশে রাখা হয়নি ৩১ বছর বয়সি সাদিও মানেকে।

সেই ম্যাচের একাদশে সাদিও মানেকে না রাখা প্রসঙ্গে বায়ার্ন মিউনিখ টুইটারে জানায়, ‘ক্লাব বদলের চুক্তির বিষয়ে এই মুহূর্তে সাদিও মানের সঙ্গে কথাবার্তা চলছে। তাই এই ম্যাচে তাকে দলে রাখা হয়নি।’

সেনেগাল তারকা সাদিও মানেকে আগামী মৌসুমের পরিকল্পনায় রাখেননি বায়ার্নের কোচ থমাস টুখেল। সেই সুযোগে সৌদির ক্লাব আল নাসেরে রোনালদোর সঙ্গে যোগ দিতে যাচ্ছেন মানে।

জানা যায় সাদিও মানেকে ছাড়ার বিনিময়ে বায়ার্ন ৩০ মিলিয়ন ইউরো দাবি করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD