বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন




‘আইনের অপব্যবহার রোধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তন করেছে সরকার’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ১০:৩৭ pm
exposed Data Leak Data block Data Entry Leaked গোপন নথি ফাঁস ডাটা এন্ট্রি ইলেকট্রনিক ডেটা একাউন্ট তথ‍্য ফাঁস ডেটা ফাঁস ডাটা ফাঁস Internet interconnected network Ethernet BTRC ISP International Network ISP speed test অন্তৰ্জাল ইন্টারনেট আইপি ইন্টারনেট প্রটোকল ডেটা আদান প্রদান কম্পিউটার ডিভাইস ইথারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক আইএসপি ও পিএসটিএন প্রটোকল-৬ আইপিভি-৬ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি net নেট ইন্টারনেট Internet-ইন্টারনেট net সাইবার Cyber Crime Awareness Foundation CCA Foundation সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিসিএ ফাউন্ডেশন Data Privacy Week সাইবার সিকিউরিটি অডিট
file pic

ঢালাওভাবে আইনের অপব্যবহার রোধে ডিজিটাল সিকিউরিটি আইনের পরিবর্তন করেছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রী সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফার বেলা শেষ হয়ে গেছে, দম ফুরিয়ে এসেছে বিএনপি নেতাদের।

এ সময় তিনি বলেন, রুটিন মাফিক ভারত সফরে গেছে আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধিদল।এর আগে চীনেও গেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। ভারত সফরে যাওয়ার পর বিএনপি নেতাদের রাতে ঘুম নেই।

বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশের নির্বাচন ও রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে বিদেশিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই বছর পৃথিবীর ২২টি দেশে নির্বাচন হবে। বাংলাদেশ কি এমন অপরাধ করল ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা সবাই ঘুরে ফিরে কেন বাংলাদেশে? নাইজার, সুদানে তাদের খবর নেই।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে প্রথমে মানবতার নিয়ে প্রশংসা। টেকনাফে জনসংখ্যা ৪ লাখের বেশি। এর মধ্যে ১১ লাখ এসেছে, বাড়তে বাড়তে ১২/১৩ লাখ হয়েছে।বাংলাদেশ কিভাবে এই লোকগুলিকে খাওয়াবে? আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য, কক্সবাজার ধ্বংস হয়ে গেছে।সাহায্য কমে যাচ্ছে। প্রায় আমাদেরই ভরনপোষণ করতে হচ্ছে।এই রোহিঙ্গাদের কি অপরাধ? জাতিসংঘ কি শুধু শেখ হাসিনার প্রশংসা করে দায়িত্ব শেষ করবে?

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ছাত্রী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD