শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন




মেসির ট্রান্সফার নিয়ে প্রশ্ন তোলায় মায়ামি গোলকিপারের চুক্তি বাতিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ৪:১৭ pm
Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা মেসি রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি
file pic

ঘটনাটা নতুন নয়। লিওনেল মেসির ইন্টার মায়ামিতে আসার পূর্বের। মেজর লিগ সকার ক্লাবটি যখন বিশ্বকাপ জয়ী তারকাকে দলে টানতে ব্যস্ত তখনই ট্রান্সফার নিয়ে মন্তব্য করেছিলেন মায়ামি গোলকিপার নিক মার্সম্যান। তিনি শুধু প্রশ্ন তুলেছিলেন, মেসিকে আনার ব্যাপারে কতটা প্রস্তুত মায়ামি। এমন মন্তব্য ভালোভাবে নেয়নি তারা। যার ফলাফল হয়েছে, মার্সম্যানকে চুক্তি থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্সম্যান শুধু বলেছিলেন, এই লিগের কাঠামো এখনও মেসির মতো কাউকে আনার ক্ষেত্রে প্রস্তুত নয়, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ক্লাব মেসির আগমনের জন্য এখনও প্রস্তুত নয়।’

তিনি সার্বিক কাঠামো নিয়েই প্রশ্ন তুলেছিলেন, ‘আমাদের স্টেডিয়ামগুলো এখনও অস্থায়ী। সাধারণ দর্শকরা বিনা বাধায় মাঠে ঢুকে যেতে পারেন। এখানে কোনও নিরাপত্তা ফটক নেই। আমরা আবার মাঠও ছাড়ি কোনও নিরাপত্তা ছাড়া। তাই আমার মনে হয় তারা এখনও মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। তার পরেও আশা করি সে যেন আসে।’

অবশ্য চুক্তি বাতিল করলেও খালি হাতে ফিরছেন না মার্সম্যান। বাইআউট অপশনে চুক্তি বাতিল হওয়ায় ক্ষতিপূরণ পাবেন এই ডাচ গোলকিপার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD