শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন




বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে তিস্তার পানি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩ ৪:৩৩ pm
Barrage dam barrier stops restricts flow surface water underground streams বাঁধ বাঁধের পানি ভেসে গেছে রাশিয়া প্রাচীর দেওয়াল দেয়াল বাধ Teesta River Tista Barrage তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প নদী গজলডোবা
file pic

আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে তিস্তা নদীর দুই পয়েন্টের পানি। ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

 

রোববার (১৩ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ পূর্বাভাস দিয়েছে। পাউবোর সহকারী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পূর্বাভাসে জানানো হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।

 

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ডালিয়া এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD