সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন




ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু টানেল উদ্বোধন কবে, জানালেন কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ৪:১২ pm
সুড়ঙ্গ karnaphuli Bangabandhu Sheikh Mujibor Rahman Tunnel কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সুড়ঙ্গ
file pic

সেতু ভবনে প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত অংশ এবং ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে অক্টোবরের মাঝামাঝি সময়ে।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীতে সেতু ভবনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ শেষ করা হয়েছে। পদ্মা সেতু থেকে সরকারের যে আয়, তা থেকে দুই দফায় ৬৩২ কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী সেটি অর্থ সচিবের কাছে দিয়েছেন।

মন্ত্রী বলেন, আজ যে প্রকল্প নিয়ে কথা বলব, সেটা পিপিপি প্রকল্প। এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু করে মহাখালী, তেজগাঁও, মগবাজার হয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। ২০২৪ সালের জুনে তা শেষ হবে। এটা মাথায় রেখে কাজ করা হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD