শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন




যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ১১:১৭ am
Kamalapur Railway Station Komolapur Railway Station Railway Station Kamalapur Railway কমলাপুর স্টেশন কমলাপুর রেল স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের জংশন রেল স্টেশন রেলওয়ে স্টেশন ট্রেন স্টেশন রেলস্টেশন রেলওয়ে স্টেশন kamalapur railway station kamalapur-railway-station রেল স্টেশন train রেললাইন রেল লাইন rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্যাংকার লাইনচ্যূত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছলে লাইনচ্যূত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।

রেলওয়ে সংশিস্নষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী যান আসছে। লাইনচ্যূত ট্যাংকার উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD